Dhaka ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৬৩ Time View

রজব আলী (সেলিম), সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির সোর্স সন্দেহে আগুর নামের এক হতদরিদ্র ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে চোরাকারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আগুর উপজেলার রাজাই গ্রামের মুনসুর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোরাকারবারি চক্র তাকে বিজিবির তথ্যদাতা বা সোর্স সন্দেহ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আগুরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। পরে তাকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। নিহতের পরিবার দাবি করেছে, আগুর অত্যন্ত দরিদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির সোর্স সন্দেহে হতদরিদ্র ব্যক্তিকে হত্যা

সময়: ১০:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

রজব আলী (সেলিম), সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির সোর্স সন্দেহে আগুর নামের এক হতদরিদ্র ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে চোরাকারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আগুর উপজেলার রাজাই গ্রামের মুনসুর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চোরাকারবারি চক্র তাকে বিজিবির তথ্যদাতা বা সোর্স সন্দেহ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আগুরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। পরে তাকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। নিহতের পরিবার দাবি করেছে, আগুর অত্যন্ত দরিদ্র ও নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধচক্রের দৌরাত্ম্য নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আগামী পাঁচ দিন দেশজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস