Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় অনলাইন জুয়ার চক্রের ৫ সদস্য আটক ডুমুরিয়ায় চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ ২৫১টি সিমকার্ড জব্দ ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ ও নারী কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় মাদকের সিন্ডিকেটে জিম্মি সমাজ, সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক বাংলাদেশ: স্বাধীনতা থেকে আত্মনির্ভরতার পথে এক অটল যাত্রা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে সহযোগিতা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি।

কংগ্রেসের মূল লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ও টেকসই প্রযুক্তি ছড়িয়ে দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।

প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নেওয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক ও জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় উদ্যোক্তা এবং কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা ও কৃষি উন্নয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি প্রশিক্ষণ দিয়ে কৃষকদের সার, বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বটিয়াঘাটায় তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এছাড়া পার্টনার প্রোগ্রামের ভবিষ্যৎ কার্যক্রম ও সম্প্রসারণ নিয়ে দিকনির্দেশনাও প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

কুড়িগ্রামে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

সময়: ১০:১৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা মডেল মসজিদের হলরুমে তেঁতুলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে সহযোগিতা করে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি।

কংগ্রেসের মূল লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ও টেকসই প্রযুক্তি ছড়িয়ে দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করাও ছিল অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।

প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নেওয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক ও জনস্বাস্থ্য কর্মকর্তা মিঠুন কুমার রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, সদর ইউনিয়নের এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় উদ্যোক্তা এবং কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা ও কৃষি উন্নয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি প্রশিক্ষণ দিয়ে কৃষকদের সার, বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নওহাটা খাদ্য গুদামে অনিয়মের