
মোঃ বুলবুল ইসলাম,
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন, টিকাদান এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে স্থানীয় স্টেকহোল্ডার ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় কুড়িগ্রাম খলিলগঞ্জ অভিনন্দন কনভেনশন সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের “স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি)” প্রকল্পের উদ্যোগে এবং ইউনিসেফের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।
এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জাকির হোসেন, পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খান এবং ইমাম তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ সাগর ইসলাম, মোঃ নাজমুল, মোঃ রোকন উদ দৌল্লা এবং মোঃ খোরশেদুল ইসলাম।
সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি গর্ভবতী মা ও শিশুদের যত্ন, নবজাতকের স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন অত্যন্ত জরুরি।
Reporter Name 


























