Dhaka ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

  • Reporter Name
  • সময়: ০৯:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ১৮ Time View

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান দুটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পালংখালীর বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সার সীমান্তপথে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।”

এদিকে সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। একই সঙ্গে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদক ও চোরাচালান রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও সার জব্দ করা হয়েছে এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা
Tag :
জনপ্রিয় নিউজ

দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই

উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ও ৯ বস্তা সার উদ্ধার, আটক ২

সময়: ০৯:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯ বস্তা সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান দুটি পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে পালংখালীর বটতলী গ্রামের মিজানের ঘের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৯ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সার সীমান্তপথে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

একই সময়ে পালংখালী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে আরও একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৯০০ টাকা।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।”

এদিকে সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তথ্যভিত্তিক অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি। একই সঙ্গে উখিয়া-টেকনাফ সীমান্তে মাদক ও চোরাচালান রোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা ও সার জব্দ করা হয়েছে এবং আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  প্রবাসীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, ‘ইতি’র বিরুদ্ধে থানায় অভিযোগ