বিশ্বকাপের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচে জার্মানির শুরুর একাদশে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর তিনি আবারও প্রথম একাদশে জায়গা পান।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে জার্মান দলে বেশ কয়েকটি চমক দেখা গেছে।
রক্ষণে বড় পরিবর্তন
ডিফেন্ডার আন্তোনিও রুডিগার শুরুর একাদশে নেই। তার পরিবর্তে রক্ষণভাগে জায়গা পেয়েছেন জনাথন তাহ ও নিকো স্লোটারবেক। ফুলব্যাকে খেলছেন জসুয়া কিমিখ ও নাথানিয়েল ব্রাউন।
মাঝমাঠে নতুন জুটি
মাঝমাঠে অভিজ্ঞ লিওন গোরেটজকা ও অ্যাঞ্জেলো স্টিলারকে বাইরে রেখে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্সান্ডার পাভলোভিচ ও ফেলিক্স নামিচার ওপর।
আক্রমণভাগে তারকা শক্তি
ফরোয়ার্ড লাইনে থাকছেন লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ ও কাই হাভার্টজ।
জার্মানির শুরুর একাদশ
ম্যানুয়েল নয়্যার, জসুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো স্লোটারবেক, নাথানিয়েল ব্রাউন, অ্যালেক্সান্ডার পাভলোভিচ, ফেলিক্স নামিচা, লিরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ, কাই হাভার্টজ।
কুরাসাওয়ের শুরুর একাদশ
ইলয় রুম, দেভেরন ফনভিলে, আরমান্দো অবিসপো, রিচের্ডলি বাজোয়ের, সেরেল ফ্লোরানাস, লিওনার্দো বাকুনা, লিভানো কমেনেনসিয়া, জুনিনহো বাকুনা, তাহিথ চঙ, সান্তজি হানসেন, জার্গেন লোকাদিয়া।
Reporter Name 

























