Dhaka ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন বৃহত্তর বরিশাল বাসীর উদ্যোগে প্রয়াত তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা অনুষ্ঠিত হাকিকুল ইসলাম দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড, বাকলিয়ার শিশু ধর্ষন মামলার রায়ও আজ রাঙ্গামাটি নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সংবিধানের ৭০ ধারা বাতিলের দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে টেট বাতিলের দাবিতে কলেজ স্কোয়ার থেকে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল হারানো বিজ্ঞপ্তি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে ক্লু-লেস সারোয়ার হোসেন হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার, লুণ্ঠিত বিভাটেক উদ্ধার

  • Reporter Name
  • সময়: ১০:২০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৪ Time View

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে বিভাটেক (মিশুক) ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত বিভাটেক ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৭), পিতা আবুল হোসেন, সাং হারুয়া, কিশোরগঞ্জ (বর্তমান ঠিকানা: টাওয়াদী, নরসিংদী) এবং আশিক (২১), পিতা কবির হোসেন, সাং বুদিয়ামারা, নরসিংদী।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আনোয়ার হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালাতেন। গত ১৩ জুন দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ১৫ জুন রাত ১২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেরিবাঁধের পাশে ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুকের দিকনির্দেশনায় নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা আমির হোসেন স্টাফ রিপোর্টার

নরসিংদীতে ক্লু-লেস সারোয়ার হোসেন হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার, লুণ্ঠিত বিভাটেক উদ্ধার

সময়: ১০:২০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:

নরসিংদীতে চালককে গলা কেটে হত্যা করে বিভাটেক (মিশুক) ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত বিভাটেক ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আনোয়ার হোসেন (২৭), পিতা আবুল হোসেন, সাং হারুয়া, কিশোরগঞ্জ (বর্তমান ঠিকানা: টাওয়াদী, নরসিংদী) এবং আশিক (২১), পিতা কবির হোসেন, সাং বুদিয়ামারা, নরসিংদী।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ আনোয়ার হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালাতেন। গত ১৩ জুন দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ১৫ জুন রাত ১২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেরিবাঁধের পাশে ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল ফারুকের দিকনির্দেশনায় নরসিংদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ