Dhaka ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন। চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক, গাঁজা ও ইয়াবাসহ জব্দ সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা রবিবার,২৮ জুন বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ পান দোকানদার আটক খুলনার কৈয়া বাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ

  • Reporter Name
  • সময়: ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৯ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনমুখী পুলিশি সেবা আরও কার্যকর করতে পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে বিশেষ অভিযান পরিচালনা করে।

পরে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়ে পরিচালিত অনুসন্ধানের মাধ্যমে হারানো ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

অনুষ্ঠানে মোবাইল ফোন ফিরে পাওয়া উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করবে।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশি সেবার মূল ভিত্তি। জননিরাপত্তা নিশ্চিতকরণ, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও কাজ করে যাবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রশিক্ষণ কর্মশালা ও সাংবাদিক সুধী সমাবেশ সফল করতে কক্সবাজার জেলা প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।

প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ

সময়: ০৯:৫৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬