Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নবীগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ডে-ক্যাম্প ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১৮ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) নবীগঞ্জ উপজেলার হিরামিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডে-ক্যাম্পের উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সভাপতি মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এবং হবিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত কমিশনার। এছাড়াও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দলের মোট ১৪৭ জন ছাত্র-ছাত্রী এ ডে-ক্যাম্পে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব এবং নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণ গ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত স্কাউটিং চর্চাকে আরও উৎসাহিত করবে এবং তাদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সহ-সভাপতি কাজী কামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলার কমিশনার নোমান আহমদ, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কমিশনার মো. হারুন মিয়া, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা স্কাউট লিডার মমিনুল হক, বাবু প্রদীপ রঞ্জন দাস, বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার কোষাধ্যক্ষ ও সহ-সভাপতি আলী আমজাদ মিলনসহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রেরক: বুলবুল আহমেদ নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

নবীগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ডে-ক্যাম্প ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত

সময়: ১০:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস, নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) নবীগঞ্জ উপজেলার হিরামিয়া গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডে-ক্যাম্পের উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলার সভাপতি মো. রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি কার্যকর মাধ্যম।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র সরকার, উপজেলা পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এবং হবিগঞ্জ জেলা স্কাউটসের সম্মানিত কমিশনার। এছাড়াও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০টি দলের মোট ১৪৭ জন ছাত্র-ছাত্রী এ ডে-ক্যাম্পে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্কাউটিংয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রম, দলীয় অনুশীলন, নেতৃত্ব বিকাশ, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব এবং নৈতিক শিক্ষার ওপর প্রশিক্ষণ গ্রহণ করে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত স্কাউটিং চর্চাকে আরও উৎসাহিত করবে এবং তাদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত