Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আর, এম, পির বিশেষ চেকপোস্ট হৃদরোগে আক্রান্ত দুলালের পাশে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৬৪ Time View

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের চাঁদপুর সদর উপজেলা-এ অবস্থিত আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ-এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে কলেজের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন স্কুলের সেক্রেটারি, কলেজের গভর্নিং বডির সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন কম ব্যবহার করে পড়াশোনায় মনোযোগী হওয়া, খারাপ সঙ্গ ত্যাগ করা, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং নৈতিক জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আল-আমিন নামটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপাধি থেকে নেওয়া, তাই শিক্ষার্থীদের তাঁর আদর্শ অনুসরণ করে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জিএম রাসেল এবং হামদ পরিবেশন করেন আব্দুল্লাহ সোহেল। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাইফুল্লাহ ভূঁইয়া। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাসান ও মিরাজ হোসেন।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপাধ্যক্ষ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. মোস্তফা এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আলী।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সেমিনার অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

সময়: ০৮:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬