Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯ Time View

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে “টেকসই ক্যাম্পাস উদ্যোগ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় জাতি গঠনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, শিক্ষক-অভিভাবক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মনিটরিং, হোম ভিজিট এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।

তারা আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো ও বাগান তৈরি, পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয়সহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সময়: ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে “টেকসই ক্যাম্পাস উদ্যোগ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।

এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় জাতি গঠনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, শিক্ষক-অভিভাবক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মনিটরিং, হোম ভিজিট এবং পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করতে হবে।

তারা আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, শ্রেণিকক্ষ পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো ও বাগান তৈরি, পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কাব শিক্ষক এবং শ্রেষ্ঠ বিদ্যালয়সহ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন