Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও পথসভা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ১ গোবিন্দগঞ্জে ৫৪ লাখ টাকার সড়ক সংস্কার, বছর না যেতেই ধস চট্টগ্রাম নগরীর খাল-ছড়া দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র কে এই সারওয়ার আলম? দক্ষিণ রাউজানে শ্রীশ্রী মা গঙ্গা পূজা অনুষ্ঠিত কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের ভারতীয় স্বজনদের সহযোগিতায় কুমিল্লার চিওড়া থানার চৌধুরী পরিবারের ব্যাভিচারী মা ও হ্যাকার ছেলেদের বিকৃত যৌনাচার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • Reporter Name
  • সময়: ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৫ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ( ২৪ জুন) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা যায়, ২২ বিজিবির অধীন ধলভাঙ্গা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

তবে এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিওপিগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে হামলা-লুটপাট মামলায় দুই আসামি গ্রেফতার*
Tag :
জনপ্রিয় নিউজ

আলমখালী নইছড়া খাল দখল ও ভরাটে কৃত্রিম বন্যা, শতাধিক পরিবার পানিবন্দি

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

সময়: ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ( ২৪ জুন) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা যায়, ২২ বিজিবির অধীন ধলভাঙ্গা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

তবে এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী বিওপিগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নবীনগরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেফতার