Dhaka ১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সামাজিক নিরীক্ষার প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে হস্তান্তর বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের এক দিনের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামপালে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম পানি নিষ্কাশন লাইন স্থাপনে খোঁড়াখুঁড়ি, কাদায় বিপর্যস্ত বাদাঘাট বাজার শ্রীনগরে অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, স্বামীর হাত-পা বাঁধা অবস্থায় গারেজ ব্যবসায়ীর মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১০১ Time View

আমরা উম্মুল কুরা মহিলা মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীবৃন্দ আজ সোমবার বেলা ১২.৩০ এর দিকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমাদের সম্মানিত পরিচালক মাওলানা সাইফুল ইসলাম-এর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের বক্তব্য জাতির সামনে তুলে ধরেছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বক্তারা বলেন

গত ০২ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) আনুমানিক বিকেল ৫:০০ ঘটিকায় একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে উম্মুল কুরা মহিলা মাদরাসায় প্রবেশ করে মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম (পিতা: আব্দুল বারী)-এর ওপর হামলার চেষ্টা চালায়। ওই ঘটনার পরদিন, অর্থাৎ ০৩ জুলাই ২০২৬ দুপুর প্রায় ১২:০০ ঘটিকায়, তাঁকে কেন্দ্র করে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

আমাদের দৃষ্টিতে, ঘটনার পরিপূর্ণ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হওয়ার আগেই পরিচালকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে তাঁর ব্যক্তি-সম্মান, মাদরাসার দীর্ঘদিনের সুনাম এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

মাওলানা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে অসংখ্য শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনাম অর্জন করেছে। আমরা তাঁর ব্যক্তিগত সততা, আমানতদারিতা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছি।

আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো তদন্তকে প্রভাবিত করতে চাই না এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, প্রত্যেক নাগরিকের মতো একজন আলেম ও শিক্ষা-প্রতিষ্ঠানের পরিচালকেরও ন্যায্য বিচার, মর্যাদা এবং আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

মাওলানা ইয়াসীন আরাফাত আনন্দপুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন

মুফতি শহীদুল্লাহ্,ইমাম নয়াপারা নূর জামে মসজিদ।মুফতি এনামুল হাসান,ইমাম,মিলার্স অটো জামে মসজিদ।
মুফতি নুরুল আলম সিদ্দিকী,পরিচালক জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসা
হাফেজ সানাউল্লাহ,পরিচালক, মদীনাতুল কুরআন মাদরাসা মাওলানা মুহিব্বুল্লাহ, মুহতামিম নূরে হেরা মহিলা মাদরাসা মাও.মোবারক,পরিচালক,উমর ইবনে খাত্তাব রাঃ মহিলা মাদরাসা
মাষ্টার মোস্তফা কামাল,ইংরেজি শিক্ষক,জুটমেইল উচ্চ বিদ্যালয় মাও.মাসউদুল হক শিবলী, শিক্ষা সচিব, উম্মুল কুরা মহিলা মাদরাসা মাওলানা তাসনীম সহ প্রমূখ ব্যাক্তিবর্গ

বক্তারা তাদের বক্তব্যে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে মাওলানা সাইফুল বারীর দ্রুত নি:শর্ত মুক্তি দাবী করেছেন এবং মাওলানা সাইফুল বারীর মুক্তি বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন প্রসাশন যদি কোন রকম অবহেলা করে উদ্বুত যে কোন পরিস্থিতির দায় প্রশাসন কেই নিতে হবে।

ছাত্রীরা তাদের বক্তব্যে মাওলানা সাইফুল বারীর মুক্তি দাবী করে শরহে বেকায়ার ছাত্রী তানজিনা আক্তার বলেন আমাদের উস্তায সম্পুর্ণ নির্দোষ উনাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে,উনার মুক্তি কামনা করছি, এবং যারা আমাদের উস্তাযের গলায় ছুরি ঠেকিয়ে মারধর করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে তাদের কে বিচারের আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
তানজিনা তাদের ক্যাম্পাসে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে এর বিচার এবং ক্ষতিপুরন দাবী করেছেন।
হেদায়ার ছাত্রী মাস্তুরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন রাষ্ট্র প্রধান হিসেবে আপনি আমাদের অভিভাবক মিথ্যা অভিযোগ এনে আমাদের উস্তায কেন এভাবে হয়রানি করা হলো?
এর বিচার এবং দ্রুতই প্রতিষ্ঠানের সাভাবিক শিক্ষা পরিচালনার পরিবেশ সৃষ্টির দাবি জানান।
উম্মুল কুরা মহিলা মাদরাসার সিনিয়র শিক্ষিকা আলেমা নাজমিন কান্না জড়িত কন্ঠে মাওলানা সাইফুল বারীর নিঃশর্ত মুক্তি দাবী জানান।

পরে মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিম্নোক্ত দাবিসমূহ জানায় তারা

১। ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

২। তদন্তে অভিযোগের যথাযথ ভিত্তি না পাওয়া গেলে মাওলানা সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাঁকে দ্রুত মুক্তি দিতে হবে।

৩। ০২ জুলাই ২০২৬ তারিখে মাদরাসায় সংঘটিত হামলা, ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। উম্মুল কুরা মহিলা মাদরাসার নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই মানববন্ধন সম্পূর্ণ শান্তিপূর্ণ, আইনসম্মত এবং ন্যায়বিচারের দাবিতে আয়োজিত। আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা নয়। বরং প্রকৃত সত্য উদ্ঘাটন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং একজন সম্মানিত শিক্ষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা।

আমরা দেশের সকল গণমাধ্যম, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন এবং বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাই, ঘটনাটি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করুন, সত্য উদ্ঘাটনে সহযোগিতা করুন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করুন।

পরে মাওলানা শহীদুল্লাহ এর দুআর মাধ্যমে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সময়: ০৯:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা