Dhaka ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ: দুই বিভাগীয় প্রধানকে নিয়ে বিতর্ক! বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ: বর্ণাঢ্য জীবনের এক অনন্য অধ্যায় ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ তারাকান্দায় চাচা-ভাতিজার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবির কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট আরাফাত হোসেন রাজুর দাফন সম্পন্ন

  • Reporter Name
  • সময়: ১০:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২১ Time View

মোঃ আব্দুল মতিন প্রধান

দেশ ও জাতির সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের কৃতি সন্তান সার্জেন্ট মো. আরাফাত হোসেন রাজুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার কর্মস্থল ছিল ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন। বর্তমানে তিনি এক মাসের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে থাকাকালীন গত ২০ জুলাই সোমবার বগুড়ার বাসায় বাথরুমে গোসল করতে যাওয়ার সময় তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরবর্তীতে পরিবার ও স্বজনরা দ্রুত তাকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল ২১ জুলাই মঙ্গলবার তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য এবং শেষ বিদায় জানাতে সেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমে।

পরে বগুড়া সেনানিবাস থেকে আগত ক্যাপ্টেন তানভীর আরাফাতের নেতৃত্বে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নিহত সার্জেন্ট মো. আরাফাত হোসেন রাজু সেনাবাহিনীর মেডিকেল কোরে কর্মরত ছিলেন। তিনি পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের কর্পোরাল মোহাম্মদ ইব্রাহিম হোসেন আকুল (অব) এর পুত্র। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি দুই সন্তান (এক ছেলে ও এক মেয়ে), প্রিয় স্ত্রী সুজনসহ অসংখ্য গুণীজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দেশ ও জাতির সেবায় নিয়োজিত এই সেনাসদস্যের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলাকাবাসী। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি

আরও পড়ুনঃ  তিন নতুন কূপে গ্যাসের বড় সম্ভাবনা
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ: দুই বিভাগীয় প্রধানকে নিয়ে বিতর্ক!

পাঁচবিবির কৃতি সন্তান সেনা সদস্য সার্জেন্ট আরাফাত হোসেন রাজুর দাফন সম্পন্ন

সময়: ১০:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মোঃ আব্দুল মতিন প্রধান

দেশ ও জাতির সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের কৃতি সন্তান সার্জেন্ট মো. আরাফাত হোসেন রাজুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার কর্মস্থল ছিল ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন। বর্তমানে তিনি এক মাসের ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে থাকাকালীন গত ২০ জুলাই সোমবার বগুড়ার বাসায় বাথরুমে গোসল করতে যাওয়ার সময় তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরবর্তীতে পরিবার ও স্বজনরা দ্রুত তাকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল ২১ জুলাই মঙ্গলবার তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখার জন্য এবং শেষ বিদায় জানাতে সেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় জমে।

পরে বগুড়া সেনানিবাস থেকে আগত ক্যাপ্টেন তানভীর আরাফাতের নেতৃত্বে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

নিহত সার্জেন্ট মো. আরাফাত হোসেন রাজু সেনাবাহিনীর মেডিকেল কোরে কর্মরত ছিলেন। তিনি পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের কর্পোরাল মোহাম্মদ ইব্রাহিম হোসেন আকুল (অব) এর পুত্র। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি দুই সন্তান (এক ছেলে ও এক মেয়ে), প্রিয় স্ত্রী সুজনসহ অসংখ্য গুণীজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দেশ ও জাতির সেবায় নিয়োজিত এই সেনাসদস্যের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলাকাবাসী। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি

আরও পড়ুনঃ  শরিকদের নিয়ে নতুন বার্তা তারেক রহমানের, নৈশভোজে দূর হলো ক্ষোভ-হতাশা?