
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার ||ফটো চিত্রে, আপোষ জয়ধর :
চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান-এর নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় অবকাঠামোগত মান উন্নয়নে আরও একটি পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হলো।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টি.আর) কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের অংশ হিসেবে পোড়াকলোনীর ৩ নং গলির রাস্তার ঢালাই কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সুব্যদীর্ঘদিন ধরে অবহেলিত ও কাঁচা/ভাঙ্গা সড়কটি ঢালাই করার ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হয়েছে।
বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে এলাকার সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হতো, তা অনেকাংশেই দূর হবে।
টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে এলাকার জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে।
এলাকাবাসী এই উন্নয়নমূলক কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনকল্যাণমূলক এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 



























