Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ: বর্ণাঢ্য জীবনের এক অনন্য অধ্যায় ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ তারাকান্দায় চাচা-ভাতিজার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত শ্যামনগরে মাদার নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো

  • Reporter Name
  • সময়: ১১:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৫ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৮ (গাইবান্ধা-১, ২, ৩ ও ৫) এর সংসদ সদস্য মমতাজ আলো আগামী ২৭ থেকে ২৯ জুলাই, ২০২৬ পর্যন্ত তিন দিনের সরকারি সফরে গাইবান্ধা জেলায় যাচ্ছেন । এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় তার বিস্তারিত সফরসূচি প্রকাশ করেছে।খবর আইবিএননিউজ ।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২৭ জুলাই (সোমবার) সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সড়কপথে গাইবান্ধার উদ্দেশে রওনা হয়ে দুপুরে জেলায় পৌঁছাবেন। এরপর গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই দিন গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দিনশেষে গাইবান্ধা সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

২৮ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সংসদ সদস্য মমতাজ আলো। এদিন তিনি উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নদীভাঙন ও জনকল্যাণমূলক এলাকা পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরে গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

২৯ জুলাই (বুধবার) সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিন সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নদীভাঙন কবলিত এলাকা এবং সরকারি কার্যক্রম পরিদর্শন করবেন।

সফর শেষে বিকেলে গাইবান্ধা সার্কিট হাউস থেকে সড়কপথে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন সংসদ সদস্য মমতাজ আলো। সেখান থেকে রাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

তিন দিনের এ সরকারি সফরে গাইবান্ধা জেলা প্রশাসন, সাত উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার

সফর সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ: বর্ণাঢ্য জীবনের এক অনন্য অধ্যায়

সরকারি সফরে গাইবান্ধায় যাচ্ছেন সংসদ সদস্য মমতাজ আলো

সময়: ১১:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬