Dhaka ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য জালিয়াতির অভিযোগে দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা অর্থবছরের সময় বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন হিসাব বছর মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও সক্রিয় হতে চায় বাংলাদেশ ১৮০ দিনে পুঁজিবাজারে বদলের ছক, সরকারের বড় উদ্যোগগুলো কী ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ পত্রিকার ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলার প্রথম মাসিক বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছা জানাল ইউনাইটেড প্রেসক্লাব

  • Reporter Name
  • সময়: ০৬:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৯ Time View

মো. শহিদুল ইসলাম | বিশেষ প্রতিনিধি |

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে সংস্কৃতি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, চট্টগ্রাম দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সংস্কৃতি মন্ত্রণালয় ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহসাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংস্কৃতি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় নিউজ

হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছা জানাল ইউনাইটেড প্রেসক্লাব

সময়: ০৬:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

মো. শহিদুল ইসলাম | বিশেষ প্রতিনিধি |

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের চট্টগ্রাম আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম।

রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৩৯ মিনিটে প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়াও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় চট্টগ্রামের ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে সংস্কৃতি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী ইউনাইটেড প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান বলেন, চট্টগ্রাম দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, সংস্কৃতি মন্ত্রণালয় ও গণমাধ্যমকর্মীদের সমন্বিত উদ্যোগ চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহসাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আমির হামজার গাড়িতে ইট-পাটকেল