Dhaka ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক পাচার, বিক্রি ও সেবন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা। এতে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও সদস্য সচিব রাসেল চৌধুরী।

সমাবেশে ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  ১১ বছর পর দেবের সঙ্গে কাজ, শুভশ্রীর আবেগঘন চিঠি
Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

সময়: ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক পাচার, বিক্রি ও সেবন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীসমাজ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা। এতে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও সদস্য সচিব রাসেল চৌধুরী।

সমাবেশে ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, “বাঁশখালীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”

তিনি বলেন, মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।

এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদক কারবারিদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট