Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ, বহিষ্কৃত কৃষকদল নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • সময়: ১১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু,
জেলা প্রতিনিধি, নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনায় শাহীন নামে আরও একজন আহত হয়েছেন। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম ওই ঘরটি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয়দের একাংশ বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। রোববার বিকেলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিএনপি নেতা আবু রায়হান গিটার। এ সময় তাকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন আহত গিটার। তাকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের এক যুবকও আহত হন। পরে স্থানীয়রা সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তিনি পরিস্থিতি শান্ত করতে গিয়ে একপর্যায়ে সুজাউল ইসলামের ছুরিকাঘাতের শিকার হন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ জানান, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার না করে সুজাউলের ছেলে সিয়াম দাবি করেন, ঘরটি তার বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন এবং ঘর ব্যবহার নিয়ে বিরোধ থেকেই মারামারি হয়েছে।

আরও পড়ুনঃ  পবিপ্রবির ৬ টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বদলগাছীতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদককে ছুরিকাঘাতে জখমের অভিযোগ, বহিষ্কৃত কৃষকদল নেতার বিরুদ্ধে

সময়: ১১:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু,
জেলা প্রতিনিধি, নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। রোববার (২৩ আগস্ট) বিকেলে এ ঘটনায় শাহীন নামে আরও একজন আহত হয়েছেন। আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম ওই ঘরটি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ব্যবহার করছিলেন। এ নিয়ে স্থানীয়দের একাংশ বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। রোববার বিকেলে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন বিএনপি নেতা আবু রায়হান গিটার। এ সময় তাকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করেন আহত গিটার। তাকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের এক যুবকও আহত হন। পরে স্থানীয়রা সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তিনি পরিস্থিতি শান্ত করতে গিয়ে একপর্যায়ে সুজাউল ইসলামের ছুরিকাঘাতের শিকার হন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ জানান, আবু রায়হান গিটারের বুকের ক্ষত গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার না করে সুজাউলের ছেলে সিয়াম দাবি করেন, ঘরটি তার বাবা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন এবং ঘর ব্যবহার নিয়ে বিরোধ থেকেই মারামারি হয়েছে।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে শশীদলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ ও আলোচনা সভা