Dhaka ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশিগঞ্জে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের একাধিক সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ৩

  • Reporter Name
  • সময়: ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪০ Time View

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায়
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তুলে না নেওয়া এবং আপস-মীমাংসায় রাজি না হওয়ায় জামালপুরের বকশীগঞ্জে একদল সশস্ত্র সন্ত্রাসী বসতবাড়ির আঙিনায় ঢুকে নৃশংস হামলা চালিয়েছে। গত ২৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় বকশীগঞ্জ থানাধীন লাউচাপড়া বৈষ্ণবপাড়া এলাকার ৪ নং সাক্ষীর বসতবাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপ ও পিটুনিতে নারী-পুরুষসহ কয়েকজন ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে দায়ের করা মামলা জামালপুরের বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার নং-০৩, তারিখ: ০৪/০৮/২০২৪; ধারা: ৭/৯(৪)(খ)/৩০) আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ভুক্তভোগী পরিবার আপসে রাজি না হওয়ায় শত্রুতাবশত ঘটনার দিন ১ নং আসামির নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জনের একদল। লোহার দা লাঠি লোহার রড, ও শাবলসহ দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বৈষ্ণবপাড়ার ওই বসতবাড়ির আঙিনায় প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
​আসামিদের গালিগালাজে বাধা দিলে ৫ নং আসামির প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা মারাত্মক হামলায় লিপ্ত হয়। ২ নং আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে ১ নং সাক্ষীর মাথায় হত্যার উদ্দেশ্যে সজোরে বারি মেরে মারাত্মক ফোলা জখম করে। পরবর্তীতে ১৪ নং আসামি লাঠি দিয়ে ১ নং সাক্ষীর মাথায় আঘাত করলে সে আত্মরক্ষার্থে বাম হাত বাড়িয়ে দেয়। এতে তার বাম হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
​একই সময় ৩ নং সাক্ষী এগিয়ে এলে ১৫ নং আসামি রামদা দিয়ে কুপিয়ে জখম করে এবং ১২ নং আসামি তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরিস্থিতি বেগতিক দেখে ২ ও ৪ নং সাক্ষী বাধা দিতে গেলে ৩ নং ও ৬ নং আসামি রামদা ও ধারালো দা দিয়ে তাদের মাথার খুলি লক্ষ্য করে কোপ মারে। আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে দিলে কোপ হাত ও গালের বিভিন্ন স্থানে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।
​সর্বশেষ অভিযোগকারী মো: শাহিনুর রহমান নিজে এগিয়ে গেলে ১ নং আসামি ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি হাত দিয়ে প্রতিরোধ করলে দা-এর কোপ তার বাম হাতের তর্জনী আঙুলে লেগে গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরা ভুক্তভোগীদের এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
​হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ১, ২ ও ৩ নং সাক্ষীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী মো: শাহিনুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বকশিগঞ্জে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের একাধিক সদস্যকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ৩

সময়: ০২:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায়
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তুলে না নেওয়া এবং আপস-মীমাংসায় রাজি না হওয়ায় জামালপুরের বকশীগঞ্জে একদল সশস্ত্র সন্ত্রাসী বসতবাড়ির আঙিনায় ঢুকে নৃশংস হামলা চালিয়েছে। গত ২৬ আগস্ট (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় বকশীগঞ্জ থানাধীন লাউচাপড়া বৈষ্ণবপাড়া এলাকার ৪ নং সাক্ষীর বসতবাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপ ও পিটুনিতে নারী-পুরুষসহ কয়েকজন ব্যক্তি গুরুতর রক্তাক্ত জখম হয়।
​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে দায়ের করা মামলা জামালপুরের বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলার নং-০৩, তারিখ: ০৪/০৮/২০২৪; ধারা: ৭/৯(৪)(খ)/৩০) আসামিরা দীর্ঘদিন ধরে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ভুক্তভোগী পরিবার আপসে রাজি না হওয়ায় শত্রুতাবশত ঘটনার দিন ১ নং আসামির নেতৃত্বে আনুমানিক ১৫ থেকে ২০ জনের একদল। লোহার দা লাঠি লোহার রড, ও শাবলসহ দেশীয় মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে বৈষ্ণবপাড়ার ওই বসতবাড়ির আঙিনায় প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
​আসামিদের গালিগালাজে বাধা দিলে ৫ নং আসামির প্রত্যক্ষ হুকুমে অন্যান্য আসামিরা মারাত্মক হামলায় লিপ্ত হয়। ২ নং আসামি তার হাতে থাকা লোহার রড দিয়ে ১ নং সাক্ষীর মাথায় হত্যার উদ্দেশ্যে সজোরে বারি মেরে মারাত্মক ফোলা জখম করে। পরবর্তীতে ১৪ নং আসামি লাঠি দিয়ে ১ নং সাক্ষীর মাথায় আঘাত করলে সে আত্মরক্ষার্থে বাম হাত বাড়িয়ে দেয়। এতে তার বাম হাতের কনুইয়ের নিচের হাড় ভেঙে গুরুতর জখম হয়।
​একই সময় ৩ নং সাক্ষী এগিয়ে এলে ১৫ নং আসামি রামদা দিয়ে কুপিয়ে জখম করে এবং ১২ নং আসামি তাকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। পরিস্থিতি বেগতিক দেখে ২ ও ৪ নং সাক্ষী বাধা দিতে গেলে ৩ নং ও ৬ নং আসামি রামদা ও ধারালো দা দিয়ে তাদের মাথার খুলি লক্ষ্য করে কোপ মারে। আত্মরক্ষার্থে হাত বাড়িয়ে দিলে কোপ হাত ও গালের বিভিন্ন স্থানে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়।
​সর্বশেষ অভিযোগকারী মো: শাহিনুর রহমান নিজে এগিয়ে গেলে ১ নং আসামি ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি হাত দিয়ে প্রতিরোধ করলে দা-এর কোপ তার বাম হাতের তর্জনী আঙুলে লেগে গুরুতর জখম হয়। অন্যান্য আসামিরা ভুক্তভোগীদের এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
​হামলার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ১, ২ ও ৩ নং সাক্ষীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে রেফার করেন। ভুক্তভোগী মো: শাহিনুর রহমান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী