Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৯:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর)

যশোরের ঝিকরগাছায় সরকারি নীতিমালা ও পরিপত্র উপেক্ষা করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এফ জে ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমদাদুল হকের বিরুদ্ধে। ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত সংক্রান্ত নীতিমালা-২০১১’ লঙ্ঘন করে শিক্ষার্থীকে মারধরের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পুরন্দরপুর গ্রামের এক যুবকের সঙ্গে গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে স্বামী প্রবাসে চলে যান। প্রায় ১০ বছর আগে প্রবাসে তাঁর মৃত্যু হলে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পিত্রালয়ে আশ্রয় নেন। আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর ছোট মেয়েকে চলতি বছরের শুরুতে এফ জে ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, গত রোববার (৩০ আগস্ট) গণিত ক্লাস চলাকালে পড়া ঠিকমতো বলতে না পারায় ওই শিক্ষার্থীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক বেত্রাঘাত করেন। পরে পরবর্তী ক্লাসে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফেরার পর তার শরীরে ব্যথা ও অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।

ভুক্তভোগীর মামা পশু চিকিৎসক টুটুল হোসেন অভিযোগ করে বলেন, তাঁর ভাগ্নি মেধাবী ও শান্ত স্বভাবের। গণিতের খাতায় মাত্র দুটি লাইন বাকি থাকায় তাকে মারধর করা হয়। তিনি দাবি করেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। অভিভাবকরা প্রতিবাদ করতে গেলে সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা কোনো শিক্ষকের অযথা সম্মানহানি চাই না। তবে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক শিক্ষার্থীকে মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার উদ্দেশ্যে শিক্ষকরা মাঝেমধ্যে শাসন করেন। তবে ওই দিন ভুলবশত একটু বেশি মাত্রায় আঘাত করা হয়েছে। সরকারি নির্দেশনায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ—এ কথা স্বীকার করে তিনি বলেন, উত্তেজনার বশে তিনি ভুল করেছেন। পরে শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি অনুতপ্ত হয়েছেন এবং পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের সভাপতি ও সাবেক শিক্ষক আব্দুল হাই বলেন, শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা সন্তানের মতো। তবে বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া বা কঠোর শাস্তি দেওয়া নিষিদ্ধ। তিনি বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে রাখতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনুপস্থিত থাকায় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কোনো ধরনের শারীরিক নির্যাতন বা বেত্রাঘাত সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়েছে এবং তিনি শিক্ষার্থীকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সরেজমিন তদন্তের পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ

সময়: ০৯:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা (যশোর)

যশোরের ঝিকরগাছায় সরকারি নীতিমালা ও পরিপত্র উপেক্ষা করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এফ জে ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমদাদুল হকের বিরুদ্ধে। ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি রহিত সংক্রান্ত নীতিমালা-২০১১’ লঙ্ঘন করে শিক্ষার্থীকে মারধরের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, পুরন্দরপুর গ্রামের এক যুবকের সঙ্গে গদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জীবিকার তাগিদে স্বামী প্রবাসে চলে যান। প্রায় ১০ বছর আগে প্রবাসে তাঁর মৃত্যু হলে স্ত্রী দুই সন্তানকে নিয়ে পিত্রালয়ে আশ্রয় নেন। আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁর ছোট মেয়েকে চলতি বছরের শুরুতে এফ জে ইউ বি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, গত রোববার (৩০ আগস্ট) গণিত ক্লাস চলাকালে পড়া ঠিকমতো বলতে না পারায় ওই শিক্ষার্থীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক বেত্রাঘাত করেন। পরে পরবর্তী ক্লাসে মানসিকভাবে ভেঙে পড়ে শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যায়। বিদ্যালয় ছুটির পর বাড়িতে ফেরার পর তার শরীরে ব্যথা ও অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।

ভুক্তভোগীর মামা পশু চিকিৎসক টুটুল হোসেন অভিযোগ করে বলেন, তাঁর ভাগ্নি মেধাবী ও শান্ত স্বভাবের। গণিতের খাতায় মাত্র দুটি লাইন বাকি থাকায় তাকে মারধর করা হয়। তিনি দাবি করেন, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রয়েছে। অভিভাবকরা প্রতিবাদ করতে গেলে সন্তানদের পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমরা কোনো শিক্ষকের অযথা সম্মানহানি চাই না। তবে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

আরও পড়ুনঃ  জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে 'আয়না কবিরাজ'-এর প্রতারণার মুখোশ উন্মোচন