Dhaka ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবি রাসিকের ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য ‌র‌্যালি কাউখালীতে পুলিশের পৃথক অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন  রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার হরিনাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তৈরি পোশাক শ্রমিকদের বৈধ NID সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

  • Reporter Name
  • সময়: ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার|| ফটো চিত্রে, আপোষ জয়ধর

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) সেবা সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রামে কারখানা ব্যবস্থাপকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের স্টেশন রোডের এশিয়ান এসআর হোটেলে সংশপ্তক, জিআইজেড (GIZ) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত “Odhikar – Awareness Drive for Obtaining Valid NID for RMG Workers” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব মো. ফরহাদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক জনাব আরিফ আহমেদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন। এছাড়া নির্বাচন কমিশন, জিআইজেড, একশনএইড বাংলাদেশ, সংশপ্তক এবং বিভিন্ন তৈরি পোশাক কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পরে জিআইজেডের সিনিয়র সোশ্যাল প্রোটেকশন অ্যাডভাইজর সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল বিষয়ে উপস্থাপনা করেন।

সভায় কারখানা প্রতিনিধিরা শ্রমিকদের NID সেবা গ্রহণের ক্ষেত্রে জন্মনিবন্ধন জটিলতা, তথ্য সংশোধন, ঠিকানার অসামঞ্জস্য ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শ্রমিকদের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক সেবা চালুর দাবি জানান।

প্রধান অতিথি ফরহাদ সিদ্দিক বলেন, শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য সরকার ‘LIMS’ অ্যাপ চালু করেছে। তবে মালিকপক্ষ সঠিক তথ্য সরবরাহ না করলে এ উদ্যোগ সফল হবে না। মালিক ও শ্রমিকের সমন্বিত প্রচেষ্টায় সঠিক NID নিশ্চিত করা সম্ভব।

আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন শ্রমিকদের জন্য NID সেবা সহজীকরণে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও কারখানা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। শ্রমিকদের NID-সংক্রান্ত সেবা পরিচালনার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক বিভাগ স্থাপনের প্রস্তাব সরকারের কাছে দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  টর্চ ও মুখে মাস্ক, ভাঙ্গুড়ায় নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

বক্তারা বলেন, তৈরি পোশাকশ্রমিকদের বৈধ NID নিশ্চিত করা হলে তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য নাগরিক সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্যে ভবিষ্যতেও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

তৈরি পোশাক শ্রমিকদের বৈধ NID সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

সময়: ০৭:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার|| ফটো চিত্রে, আপোষ জয়ধর

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) সেবা সহজলভ্য ও কার্যকর করার লক্ষ্যে চট্টগ্রামে কারখানা ব্যবস্থাপকদের নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের স্টেশন রোডের এশিয়ান এসআর হোটেলে সংশপ্তক, জিআইজেড (GIZ) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত “Odhikar – Awareness Drive for Obtaining Valid NID for RMG Workers” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক জনাব মো. ফরহাদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক জনাব আরিফ আহমেদ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন। এছাড়া নির্বাচন কমিশন, জিআইজেড, একশনএইড বাংলাদেশ, সংশপ্তক এবং বিভিন্ন তৈরি পোশাক কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পরে জিআইজেডের সিনিয়র সোশ্যাল প্রোটেকশন অ্যাডভাইজর সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন। একশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মারুফ হোসেন প্রকল্পের কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল বিষয়ে উপস্থাপনা করেন।

সভায় কারখানা প্রতিনিধিরা শ্রমিকদের NID সেবা গ্রহণের ক্ষেত্রে জন্মনিবন্ধন জটিলতা, তথ্য সংশোধন, ঠিকানার অসামঞ্জস্য ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা শ্রমিকদের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক সেবা চালুর দাবি জানান।

প্রধান অতিথি ফরহাদ সিদ্দিক বলেন, শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য সরকার ‘LIMS’ অ্যাপ চালু করেছে। তবে মালিকপক্ষ সঠিক তথ্য সরবরাহ না করলে এ উদ্যোগ সফল হবে না। মালিক ও শ্রমিকের সমন্বিত প্রচেষ্টায় সঠিক NID নিশ্চিত করা সম্ভব।

আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ সাকাওয়াত হোসেন শ্রমিকদের জন্য NID সেবা সহজীকরণে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও কারখানা কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। শ্রমিকদের NID-সংক্রান্ত সেবা পরিচালনার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক বিভাগ স্থাপনের প্রস্তাব সরকারের কাছে দেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুনঃ  বালিয়াকান্দিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন 