Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কচুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ Time View

রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাচার ইউনিয়নের শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কচুয়া থানার পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি শুয়ারুল মোড়, শুয়ারুল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।

র‌্যালি শেষে শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সাচার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন, শুয়ারুল গ্রাম পুলিশিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল মুন্সী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম বেপারী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাজির ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলামিন গাজি নিরব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিক ওমর ফাইম, সাচার ইউনিয়ন মাদকবিরোধী কমিটির সমন্বয়ক ফারুক সরকার, নেসার আহমেদ, মো. জাহাঙ্গীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কচুয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সময়: ০৭:৩৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজিব সরকার, কচুয়া প্রতিনিধি:


চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাচার ইউনিয়নের শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কচুয়া থানার পুলিশের উদ্যোগে এ মাদকবিরোধী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত র‌্যালিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালিটি শুয়ারুল মোড়, শুয়ারুল বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করেন।

র‌্যালি শেষে শুয়ারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সাচার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন, শুয়ারুল গ্রাম পুলিশিং কমিটির সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল মুন্সী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম বেপারী, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নাজির ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আলামিন গাজি নিরব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তৌফিক ওমর ফাইম, সাচার ইউনিয়ন মাদকবিরোধী কমিটির সমন্বয়ক ফারুক সরকার, নেসার আহমেদ, মো. জাহাঙ্গীর মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত