Dhaka ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চরফ্যাশনে কলেজ ঘাটলা নির্মাণে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি যুব সংগঠনের

  • Reporter Name
  • সময়: ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৫৩ Time View

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ঘাটলা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের সংশয় প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘উপকূল যুব সংগঠন’সহ শিক্ষার্থী ও এলাকাবাসী।

প্রাপ্ত তথ্য ও স্থান পরিদর্শনের ভিত্তিতে জানা যায়, ভোলা জেলা পরিষদের সৌজন্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ‘ওসমানগঞ্জ জনতা বাজার ডিগ্রি কলেজের ঘাটলা নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৬ পয়সা।

সম্প্রতি স্থানটি পরিদর্শনের পর স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা জানান, নির্মাণকাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দৃশ্যমান প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ঘাটলাটির কাঠামোগত স্থায়িত্ব ও নির্মাণমান নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে অনুমোদিত নকশা ও প্রাক্কলন (Estimate)-এর সঙ্গে বাস্তবে সম্পন্ন হওয়া কাজের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

অনিয়মের আশঙ্কা দূর করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘উপকূল যুব সংগঠন’ ও এলাকার শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলন, নকশা ও কার্যাদেশ (Work Order) জনসম্মুখে উন্মুক্ত করা; নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করা; প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও বাস্তব ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করা; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে কাজের পরিমাণ ও মান সরেজমিনে তদন্ত করা; নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিম্নমানের বা ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের কার্যকর ব্যবস্থা নেওয়া; তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকল্পের অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা

এ বিষয়ে ‘উপকূল যুব সংগঠন’-এর প্রতিনিধিরা বলেন, “আমরা কোনোভাবেই এলাকার উন্নয়নমূলক কাজের বিরোধী নই। তবে সরকারি অর্থ মানেই জনগণের কষ্টার্জিত অর্থ। উন্নয়নের নামে নিম্নমানের কাজ কিংবা অপচয় মেনে নেওয়া যায় না। আমরা কেবল অনিয়ম বন্ধ করে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি টেকসই নির্মাণকাজ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এ নির্মাণকাজের মান ও ব্যয় নিয়ে যেহেতু প্রশ্ন উঠেছে, তাই বিষয়টি দ্রুত সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রকল্পের নকশা, প্রাক্কলন, কার্যাদেশ ও ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ঘাটলা নির্মাণকাজটি দ্রুত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চরফ্যাশনে কলেজ ঘাটলা নির্মাণে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি যুব সংগঠনের

সময়: ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন একটি ঘাটলা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের সংশয় প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘উপকূল যুব সংগঠন’সহ শিক্ষার্থী ও এলাকাবাসী।

প্রাপ্ত তথ্য ও স্থান পরিদর্শনের ভিত্তিতে জানা যায়, ভোলা জেলা পরিষদের সৌজন্যে ২০২৪-২০২৫ অর্থবছরে ‘ওসমানগঞ্জ জনতা বাজার ডিগ্রি কলেজের ঘাটলা নির্মাণ’ শীর্ষক প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পটির প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ২৬ পয়সা।

সম্প্রতি স্থানটি পরিদর্শনের পর স্থানীয় যুবসমাজ ও শিক্ষার্থীরা জানান, নির্মাণকাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে দৃশ্যমান প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ঘাটলাটির কাঠামোগত স্থায়িত্ব ও নির্মাণমান নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে অনুমোদিত নকশা ও প্রাক্কলন (Estimate)-এর সঙ্গে বাস্তবে সম্পন্ন হওয়া কাজের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

অনিয়মের আশঙ্কা দূর করা এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘উপকূল যুব সংগঠন’ ও এলাকার শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাত দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রকল্পটির অনুমোদিত প্রাক্কলন, নকশা ও কার্যাদেশ (Work Order) জনসম্মুখে উন্মুক্ত করা; নির্মাণে ব্যবহৃত সামগ্রীর গুণগত মান ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করা; প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ও বাস্তব ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে যাচাই করা; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে কাজের পরিমাণ ও মান সরেজমিনে তদন্ত করা; নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিম্নমানের বা ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের কার্যকর ব্যবস্থা নেওয়া; তদন্তে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকল্পের অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রকাশ করা।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম