Dhaka ০২:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু: আত্মহত্যা, হত্যা ও দুর্ঘটনায় উদ্বেগ স্থানীয়দের”

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশাসহ বিভিন্ন কারণে ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এ সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে হত্যা করে। এদিকে, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়, সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর দেনমোহর ও ভরণপোষণ মামলার মানসিক চাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন। একই দিনে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলার স্কুল শিক্ষিকা তাসমিন আরা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন, ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

“গাইবান্ধায় এক সপ্তাহে ১৫ জনের মর্মান্তিক মৃত্যু: আত্মহত্যা, হত্যা ও দুর্ঘটনায় উদ্বেগ স্থানীয়দের”

সময়: ০৬:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধায় গত এক সপ্তাহে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক কলহ, হতাশাসহ বিভিন্ন কারণে ছাড়াও স্বামীর হাতে স্ত্রী খুন, প্রেম ব্যর্থতায় নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে। এ সব ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

অনুসন্ধানে নিয়ে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কাটাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জেরে ফরিদুল ইসলাম নামের ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে পা ও গলা কেটে হত্যা করে। এদিকে, পলাশবাড়ী উপজেলায় শাহিনা বেগম নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। আর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারুল ইসলাম নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়, সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলার ফয়েজ উদ্দিন নামে এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এরপর দেনমোহর ও ভরণপোষণ মামলার মানসিক চাপে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া পারিবারিক অশান্তির কারণে ফাঁস দিয়ে সোলাইমান মিয়াও আত্মহত্যা করেছেন। একই দিনে অবৈধভাবে নেয়া বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়। আর সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর সদর উপজেলার স্কুল শিক্ষিকা তাসমিন আরা নদীতে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ১৪ সেপ্টেম্বর একই উপজেলার তুলশীঘাট নামকস্থানে বাসের ধাক্কায় রিপন মিয়া নামের এক যুবক নিহত হন, ১৩ সেপ্টেম্বর নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, গত ১২ সেপ্টেম্বর সাদুল্লাপুরের নলডাঙ্গার একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ৯ সেপ্টেম্বর সাদুল্লাপুরে পানিতে ডুবে আদুরি আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা নামক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইদিনে সুন্দরগঞ্জ উপজেলার বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে ডুবে লাবিব খান লাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  নবীগঞ্জে দুই স্কুল শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই: অস্ত্রসহ এক ছিনতাইকারী আটক, পুলিশের সাঁড়াশি অভিযান