Dhaka ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর বনানী থেকে আটক নটরডেমিয়ান্স ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও খাবার বিতরণে বন্যার্তদের মাঝে প্রাণের সঞ্চার “ত্রিশালে মৃত্যুর মাঝেও জন্ম, সেই ফাতেমা আজ ৪ বছরে” সুনামগঞ্জে ৩২ লাখ টাকার ভারতীয় কাতান শাড়ির চালান জব্দ রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো কক্সবাজারে বিজিবির পৃথক ৪ অভিযানে ২ লাখ ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বদলগাছীতে ব্যাঙের ছাতার মতো স’মিল: উজার হচ্ছে গাছ, বিপন্ন পরিবেশ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অমাবস্যার জোয়ারে ফুলে উঠেছে নদী, বরিশালে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

  • Reporter Name
  • সময়: ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩১ Time View

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিভাগের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলীয় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আরও কয়েকটি নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (১৫ জুলাই) রাত থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন উপকূলীয় নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হতে শুরু করে।

পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, গত দুই দিন ধরে জোয়ারের সময় কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, তেঁতুলিয়া, মেঘনা-সুরমা, বলেশ্বর, শ্রীমন্ত ও কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দক্ষিণাঞ্চলের ১২টি নদীর বিভিন্ন পয়েন্টের পর্যবেক্ষণে দেখা গেছে, আটটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্য নদীগুলোর পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

পাউবোর তথ্যমতে, বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বুধবার বিকেল ৫টা পর্যন্ত বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ঝালকাঠির বিষখালী-সুগন্ধা, ভোলার তেঁতুলিয়া ও মেঘনা-সুরমা, পিরোজপুরের বলেশ্বর, বরগুনার বিষখালী এবং পটুয়াখালীর পায়রা-শ্রীমন্ত নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে।

এদিকে আমতলীর বুড়িশ্বর-পায়রা, বাকেরগঞ্জের তেঁতুলিয়া, উজিরপুরের সন্ধ্যা, গৌরনদীর টরকী এবং কাঠিপাড়ার লোহালিয়া নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দুই দিনের মধ্যে এসব নদীর পানিও বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। বুধবার দুপুর থেকে বরিশাল অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাতও হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৮ কুখ্যাত সন্ত্রাসী
Tag :
জনপ্রিয় নিউজ

নেত্রকোনা সদরে জমি নিয়ে মারামারি এক মহিলা আহত থানার অভিযোগ

অমাবস্যার জোয়ারে ফুলে উঠেছে নদী, বরিশালে ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে

সময়: ১২:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিভাগের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলীয় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আরও কয়েকটি নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (১৫ জুলাই) রাত থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠির বিভিন্ন উপকূলীয় নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হতে শুরু করে।

পাউবো বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, গত দুই দিন ধরে জোয়ারের সময় কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, তেঁতুলিয়া, মেঘনা-সুরমা, বলেশ্বর, শ্রীমন্ত ও কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দক্ষিণাঞ্চলের ১২টি নদীর বিভিন্ন পয়েন্টের পর্যবেক্ষণে দেখা গেছে, আটটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্য নদীগুলোর পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

পাউবোর তথ্যমতে, বরিশাল নগরসংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বুধবার বিকেল ৫টা পর্যন্ত বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ঝালকাঠির বিষখালী-সুগন্ধা, ভোলার তেঁতুলিয়া ও মেঘনা-সুরমা, পিরোজপুরের বলেশ্বর, বরগুনার বিষখালী এবং পটুয়াখালীর পায়রা-শ্রীমন্ত নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করেছে।

এদিকে আমতলীর বুড়িশ্বর-পায়রা, বাকেরগঞ্জের তেঁতুলিয়া, উজিরপুরের সন্ধ্যা, গৌরনদীর টরকী এবং কাঠিপাড়ার লোহালিয়া নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দুই দিনের মধ্যে এসব নদীর পানিও বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অন্যদিকে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে। বুধবার দুপুর থেকে বরিশাল অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাতও হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ