Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আ.লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

  • Reporter Name
  • সময়: ১০:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৬ Time View

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সহিরুজ্জামান সাজু, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহাবুবর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

আরও পড়ুনঃ  তেজগাঁও শিল্পাঞ্চলে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলেন তরুণ সাংবাদিক এস. ইয়াছির আরাফাত

এছাড়াও জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

আ.লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সময়: ১০:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড়সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সতর্ক পাহারাদারের ভূমিকা পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সহিরুজ্জামান সাজু, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহাবুবর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান, হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার!