Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ ৩১ অক্টোবরের লংমার্চ উপলক্ষে ফুলতলা বাসস্ট্যান্ডের পথসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’, স্বাস্থ্য কর্মকর্তার পোস্ট ঘিরে বিতর্ক দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আলোকিত নারী সম্মাননা ২০২৫ এ ভূষিত-রুপা আহমেদ

  • Reporter Name
  • সময়: ০৩:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২৫৬ Time View

আলোকিত নারী সম্মাননা ২০২৫ এ ভূষিত নারী উদ্যোক্তা, সমাজসেবী ও ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুপা আহমেদ
,

আলপনা মোসাদ্দেক, সহ সম্পাদক:

নারী উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথে যিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তিনি রুপা আহমেদ। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে যেমন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণা ও আশ্রয়ের নাম হয়ে উঠেছেন। তার প্রতিষ্ঠিত সংগঠন ওয়েব ফাউন্ডেশন আজ নারী উদ্যোক্তাদের একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই ওয়েব ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই সংগঠনের মাধ্যমে রুপা আহমেদ দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং এবং সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে পিছিয়ে পড়া ও নতুন উদ্যোক্তা নারীদের পাশে দাঁড়ানোই তার কাজের প্রধান প্রেরণা।
শুধু উদ্যোক্তা উন্নয়নেই সীমাবদ্ধ নয়, সমাজসেবী ও পরোপকারী মানুষ হিসেবেও রুপা আহমেদের পরিচিতি বিস্তৃত। দুঃস্থ নারী, অসহায় পরিবার, শিক্ষাবঞ্চিত শিশু এবং সংকটাপন্ন মানুষের পাশে তিনি নিয়মিতভাবে দাঁড়িয়েছেন। নীরবে, প্রচারের বাইরে থেকে করা তার অনেক মানবিক উদ্যোগ আজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তার এই বহুমাত্রিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্প্রতি মাসিক মানবজীবন পত্রিকা ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে তাকে “আলোকিত নারী” সম্মাননা প্রদান করা হয়। ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মানবজীবনের সম্পাদক ইমদাদুল হক তৈয়বের পক্ষ থেকে পত্রিকার সহ-সম্পাদক আলপনা মোসাদ্দেক তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণকালে রুপা আহমেদ বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি সেই সব নারীদের, যারা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখতে জানে এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি বিশ্বাস করি, নারীরা সুযোগ পেলে সমাজ ও দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।”

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর

রুপা আহমেদের পথচলা প্রমাণ করে, দৃঢ় মনোবল, সৎ উদ্দেশ্য ও মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকলে একজন নারী একই সঙ্গে উদ্যোক্তা, সমাজনেত্রী ও মানবতার দূত হতে পারেন। ওয়েব ফাউন্ডেশনকে কেন্দ্র করে তার ভবিষ্যৎ পরিকল্পনাও আরও বিস্তৃত। তিনি চান, দেশের প্রতিটি প্রান্তের নারী উদ্যোক্তারা একটি শক্ত নেটওয়ার্কের মাধ্যমে এগিয়ে যাক, স্বাবলম্বী হোক এবং সমাজে নেতৃত্ব দিক।
আলোকিত এই নারীর পথচলা নিঃসন্দেহে আগামী দিনের বাংলাদেশে নারী নেতৃত্ব ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে সাংবাদিক রুহেলের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ

আলোকিত নারী সম্মাননা ২০২৫ এ ভূষিত-রুপা আহমেদ

সময়: ০৩:২৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

আলোকিত নারী সম্মাননা ২০২৫ এ ভূষিত নারী উদ্যোক্তা, সমাজসেবী ও ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুপা আহমেদ
,

আলপনা মোসাদ্দেক, সহ সম্পাদক:

নারী উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও মানবিক মূল্যবোধকে একসূত্রে গেঁথে যিনি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তিনি রুপা আহমেদ। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে যেমন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি অসংখ্য নারীর জন্য অনুপ্রেরণা ও আশ্রয়ের নাম হয়ে উঠেছেন। তার প্রতিষ্ঠিত সংগঠন ওয়েব ফাউন্ডেশন আজ নারী উদ্যোক্তাদের একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করাই ওয়েব ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এই সংগঠনের মাধ্যমে রুপা আহমেদ দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং এবং সামাজিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে পিছিয়ে পড়া ও নতুন উদ্যোক্তা নারীদের পাশে দাঁড়ানোই তার কাজের প্রধান প্রেরণা।
শুধু উদ্যোক্তা উন্নয়নেই সীমাবদ্ধ নয়, সমাজসেবী ও পরোপকারী মানুষ হিসেবেও রুপা আহমেদের পরিচিতি বিস্তৃত। দুঃস্থ নারী, অসহায় পরিবার, শিক্ষাবঞ্চিত শিশু এবং সংকটাপন্ন মানুষের পাশে তিনি নিয়মিতভাবে দাঁড়িয়েছেন। নীরবে, প্রচারের বাইরে থেকে করা তার অনেক মানবিক উদ্যোগ আজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

তার এই বহুমাত্রিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সম্প্রতি মাসিক মানবজীবন পত্রিকা ও ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট এর যৌথ উদ্যোগে তাকে “আলোকিত নারী” সম্মাননা প্রদান করা হয়। ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মানবজীবনের সম্পাদক ইমদাদুল হক তৈয়বের পক্ষ থেকে পত্রিকার সহ-সম্পাদক আলপনা মোসাদ্দেক তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণকালে রুপা আহমেদ বলেন,
“এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি সেই সব নারীদের, যারা প্রতিকূলতার মধ্যেও স্বপ্ন দেখতে জানে এবং নিজের পায়ে দাঁড়াতে চায়। আমি বিশ্বাস করি, নারীরা সুযোগ পেলে সমাজ ও দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকেই প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান