Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ ডা. এস এম সরওয়ারকে ডিজিটাল ফিউচার মিডিয়া ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করায় সংবর্ধনা নূরনগর প্রেসক্লাবের উপদেষ্টা আশরাফুল আফসারের শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা গাজীপুরে অপহরণ মামলায় তিন আসামি আটক, ভিকটিমের ছিনিয়ে নেওয়া আইফোন উদ্ধার ধর্মপাশায় দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা ব্যর্থতা পেরিয়ে সাফল্য, ১৮তম বিজেএসে সহকারী জজ হলেন পাইকগাছার আব্দুল্লাহ কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক

  • Reporter Name
  • সময়: ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকার ফাইস্যাখালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের বহন করা পোটলায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

ফুলেল শুভেচ্ছায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে নবীনদের বরণ

কক্সবাজারের উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজন আটক

সময়: ১০:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ১০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী সীমান্তের আনজুমানপাড়া এলাকার ফাইস্যাখালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) এবং আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে পোটলা হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের বহন করা পোটলায় তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিল বলে স্বীকার করেছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার