Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • Reporter Name
  • সময়: ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১২ Time View

শাকিল হোসেন | কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশের স্থিতিশীলতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান। সমাবেশে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, দেওয়ান জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  মৃধা ফারুকুলের জনপ্রিয়তা ক্ষুণ্নের অভিযোগে সরব স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সময়: ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

শাকিল হোসেন | কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর-১ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা দেশের স্থিতিশীলতা ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক মেয়র মো. মজিবুর রহমান। সমাবেশে তিনি বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, দেওয়ান জসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি