Dhaka ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • সময়: ১১:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৬১ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং মো. রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন দড়িসোম এলাকার মো. রাজু আহমেদ (৪০), চুন্নু মিয়া (৪০) এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মো. রেজাউল (৪৫)। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে ভোক্তাদের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কঠিন চীবরদান উপলক্ষে পানছড়ির বৌদ্ধ বিহারে ৩ বিজিবির সহযোগিতা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

সময়: ১১:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) উপজেলার ভাদাত্তী ও দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলা করা হয়। এর মধ্যে মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা, চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা এবং মো. রেজাউলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন দড়িসোম এলাকার মো. রাজু আহমেদ (৪০), চুন্নু মিয়া (৪০) এবং দক্ষিণ ভাদাত্তী এলাকার মো. রেজাউল (৪৫)। এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে রাষ্ট্রের পক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্ব পালন করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে ভোক্তাদের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা