Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি’র শোক সভা ও দোয়া মাহফিল মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে ৭০ বয়স্ক পুরুষ বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার সাভারে চাঁদা না পেয়ে হামলা, চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে লুটপাটের অভিযোগ ময়মনসিংহে নিখোঁজ যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৯:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১৩ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে ইয়াসিন (১৬) নামের মাদকাসক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলের দিকে উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আটককৃত ইয়াসিন কয়া ইউনিয়নের কয়া গ্রামের দক্ষিণপাড়ার মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিশুকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ইয়াসিন। ওই সময় বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং সাত বছর বয়সী এক শিশুকে গলায় ছুরি ধরে চিৎকার করতে নিষেধ করে অভিযুক্ত কিশোর । একপর্যায়ে পাঁচ বছর বয়সী আরেকজন চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর স্বীকার করেছে যে, যৌন হয়রানির উদ্দেশ্যে সে শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি সেখান থেকে সরে আসার চেষ্টা করলে সে পকেটে থাকা সিগারেট জ্বালিয়ে শিশুর মুখে ছ্যাঁকা দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগ তুলে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, অভিযুক্ত কিশোর গ্রেফতার

সময়: ০৯:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে যৌন হয়রানিতে ব্যর্থ হয়ে ৫ বছরের শিশুকে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে ইয়াসিন (১৬) নামের মাদকাসক্ত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলের দিকে উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

আটককৃত ইয়াসিন কয়া ইউনিয়নের কয়া গ্রামের দক্ষিণপাড়ার মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয় এক শিক্ষকের কাছ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিশুকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত ইয়াসিন। ওই সময় বাধা দিলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং সাত বছর বয়সী এক শিশুকে গলায় ছুরি ধরে চিৎকার করতে নিষেধ করে অভিযুক্ত কিশোর । একপর্যায়ে পাঁচ বছর বয়সী আরেকজন চিৎকার শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার মুখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কিশোর স্বীকার করেছে যে, যৌন হয়রানির উদ্দেশ্যে সে শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিশুটি সেখান থেকে সরে আসার চেষ্টা করলে সে পকেটে থাকা সিগারেট জ্বালিয়ে শিশুর মুখে ছ্যাঁকা দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের শ্লীলতাহানিমূলক আচরণের অভিযোগ তুলে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ'ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে