ক্রাইম রিপোর্টার, বাংলাদেশ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি গ্রামে ৩২ কাঠা জমি চাষাবাদ করতে না পারার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ও আদালতে মামলা চলমান থাকায় ওই জমিতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, বাশাটি গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে মো. মজিবর রহমান গংদের সঙ্গে একই গ্রামের মৃত শামছুর উদ্দিনের ছেলে মো. আব্দুর সোবাহান গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা ও মারামারির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিরোধের কারণে ৩২ কাঠা জমি চাষাবাদ থেকে বাদ পড়ে রয়েছে। চলতি মৌসুমে জমিতে ধান রোপণ করতে না পারায় তারা ক্ষতির মুখে পড়েছেন।
বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পক্ষের মধ্যে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ কারণে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, মজিবর রহমানের ভাই হাবিব মিয়াসহ কয়েকজন বিষয়টি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অবহিত করেন। পরে বিরোধটি দ্রুত মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত বিষয়টির সমাধান হয়নি বলে দাবি করেন তারা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জমি নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং চাষাবাদের সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে আব্দুর সোবাহান গংয়ের বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
Reporter Name 























