Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ

  • Reporter Name
  • সময়: ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ Time View

আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

রোববার (২২ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধীনস্থ ফেনীছড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ফেনীছড়া বিওপির জেসিও সুবেদার মো. একরামুল হক।

বিজিবি সূত্রে জানা যায়, বিওপি থেকে প্রায় ৭০০ গজ দক্ষিণে এবং প্রধান সীমান্ত পিলার ২২৫২/৬ আরবি থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি সি-টাইপ টহল দল। এ সময় ভারত থেকে বিয়ার পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা কয়েকজন চোরাকারবারি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ মিলিলিটারের ১০ বোতল ভারতীয় ‘স্ট্রং বিয়ার’ জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা এসব বিয়ারের আনুমানিক সিজার মূল্য ৩০ হাজার টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, জব্দ করা মালামালের সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ

সময়: ১২:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬