Dhaka ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে

  • Reporter Name
  • সময়: ০৮:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে থাকা বগুড়া শহরের গোহাইল রোডে অবশেষে স্বস্তির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আপাতত জরুরি সংস্কারকাজের মাধ্যমে সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

বছরের পর বছর সংস্কার না হওয়ায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিদিন হাজারো পথচারী, যাত্রী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে ফেলা এবং রোলার দিয়ে রাস্তা সমতল করার কাজ শুরু হয়েছে। এই সংস্কারের ফলে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, প্রশাসকের নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে জরুরি ভিত্তিতে এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে। স্থায়ী উন্নয়নকাজ শুরুর আগ পর্যন্ত এই উদ্যোগ চলাচলে কিছুটা স্বস্তি এনে দেবে।

স্থানীয় সূত্র জানায়, গত বছর গোহাইল রোডের স্থায়ী উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরে বাতিল হয়ে যায়। তবে চলতি বছর নতুন করে আবারও টেন্ডার আহ্বান করা হয়েছে।

নতুন প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত এবং দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন করা হবে। এছাড়া সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশে ৮ ইঞ্চি পুরু সিসি (কংক্রিট) ঢালাই নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের গোহাইল রোডের দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।

আরও পড়ুনঃ  শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

গোহাইল রোডের দুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের জরুরি উদ্যোগ, স্বস্তি ফিরছে চলাচলে

সময়: ০৮:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে থাকা বগুড়া শহরের গোহাইল রোডে অবশেষে স্বস্তির উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আপাতত জরুরি সংস্কারকাজের মাধ্যমে সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।

বছরের পর বছর সংস্কার না হওয়ায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিদিন হাজারো পথচারী, যাত্রী ও যানবাহন চালককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জনদুর্ভোগ কমাতে সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে ফেলা এবং রোলার দিয়ে রাস্তা সমতল করার কাজ শুরু হয়েছে। এই সংস্কারের ফলে সাময়িকভাবে হলেও সড়কটি চলাচলের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, প্রশাসকের নির্দেশনায় সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে জরুরি ভিত্তিতে এ সংস্কারকাজ পরিচালিত হচ্ছে। স্থায়ী উন্নয়নকাজ শুরুর আগ পর্যন্ত এই উদ্যোগ চলাচলে কিছুটা স্বস্তি এনে দেবে।

স্থানীয় সূত্র জানায়, গত বছর গোহাইল রোডের স্থায়ী উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরে বাতিল হয়ে যায়। তবে চলতি বছর নতুন করে আবারও টেন্ডার আহ্বান করা হয়েছে।

নতুন প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, ফুটপাত এবং দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন করা হবে। এছাড়া সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশে ৮ ইঞ্চি পুরু সিসি (কংক্রিট) ঢালাই নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের গোহাইল রোডের দুর্ভোগের অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা।

আরও পড়ুনঃ  প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান