Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা

  • Reporter Name
  • সময়: ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৪৪ Time View

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী মো. আফসার (৩৩)।পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) মাদক পাচারকারীরা অভিনব কৌশলে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালানো হলে অক্সিজেন সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আফতাব উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা

সময়: ০১:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী মো. আফসার (৩৩)।পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) মাদক পাচারকারীরা অভিনব কৌশলে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা ঢাকায় পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালানো হলে অক্সিজেন সিলিন্ডারের ভেতরে লুকানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আফতাব উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন