Dhaka ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

  • Reporter Name
  • সময়: ১০:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৯৫ Time View

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য এফ এম রিপন আক্তার ফজলু।

সোমবার (৩১ আগস্ট) সিংগাইর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাধ্যমে তদন্তের আবেদন করেছেন বাদী।

মামলার নালিশে মাহবুবুর রহমান মিঠু (৫০), জহির (৫০) ও আব্দুল হক (৪৫)-কে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হক অপর দুই আসামিকে সঙ্গে নিয়ে তার বাড়ির নিচতলার গেটের সামনে যান। এ সময় তাকে গালিগালাজ করার পাশাপাশি তার স্বামীর দায়ের করা একটি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে এক লাখ টাকা জরিমানা এবং এক লাখ টাকা চাঁদাসহ মোট দুই লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে নালিশে উল্লেখ করা হয়।

এদিকে মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে বাদীর ছেলে এফ এম রিদম প্রান্তরের নামে বরাদ্দ দুটি দোকানের জায়গাসহ মোট আটটি দোকানের পজিশন দখলের অভিযোগও করেছেন বাদী।

বাদী এফ এম রিপন আক্তার ফজলু দাবি করেন, তিনি জেলা পরিষদের সদস্য থাকাকালে সদস্যদের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা রোডের পাশে দোকানের পজিশন বরাদ্দ দেওয়া হয়। তার নামে দুটি দোকানের পজিশন বরাদ্দের বিপরীতে জেলা পরিষদে সরকারি রাজস্ব জমা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছিল।

তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে মাহবুবুর রহমান মিঠু তার দুটি দোকানসহ মোট আটটি দোকানের পজিশন দখল করে নেন। দোকান নির্মাণের সময় বাধা দিতে গেলে ১০ থেকে ১৫ জন লোক সেখানে গিয়ে তাকে হত্যার হুমকি ও গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস

অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান মিঠু বলেন, ‘শুনছি রিপন আক্তার আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। চাঁদাবাজির বিষয়ে আমি কিছুই জানি না।’

অপর দুই আসামির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো বলেন, মামলার নথি এখনো তাদের দপ্তরে আসেনি। নথি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ প্রতিনিধি
মো: আরিফুর রহমান অরি

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাঁদা দাবির অভিযোগে আদালতে বিএনপি নেতার বিরুদ্ধে নালিশ

সময়: ১০:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুসহ তিনজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য এফ এম রিপন আক্তার ফজলু।

সোমবার (৩১ আগস্ট) সিংগাইর থানা আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩৮৫ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাধ্যমে তদন্তের আবেদন করেছেন বাদী।

মামলার নালিশে মাহবুবুর রহমান মিঠু (৫০), জহির (৫০) ও আব্দুল হক (৪৫)-কে আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হক অপর দুই আসামিকে সঙ্গে নিয়ে তার বাড়ির নিচতলার গেটের সামনে যান। এ সময় তাকে গালিগালাজ করার পাশাপাশি তার স্বামীর দায়ের করা একটি মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে এক লাখ টাকা জরিমানা এবং এক লাখ টাকা চাঁদাসহ মোট দুই লাখ টাকা দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়। পাঁচ দিনের মধ্যে টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে নালিশে উল্লেখ করা হয়।

এদিকে মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে বাদীর ছেলে এফ এম রিদম প্রান্তরের নামে বরাদ্দ দুটি দোকানের জায়গাসহ মোট আটটি দোকানের পজিশন দখলের অভিযোগও করেছেন বাদী।

বাদী এফ এম রিপন আক্তার ফজলু দাবি করেন, তিনি জেলা পরিষদের সদস্য থাকাকালে সদস্যদের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা রোডের পাশে দোকানের পজিশন বরাদ্দ দেওয়া হয়। তার নামে দুটি দোকানের পজিশন বরাদ্দের বিপরীতে জেলা পরিষদে সরকারি রাজস্ব জমা দেওয়াসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছিল।

তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগ নিয়ে মাহবুবুর রহমান মিঠু তার দুটি দোকানসহ মোট আটটি দোকানের পজিশন দখল করে নেন। দোকান নির্মাণের সময় বাধা দিতে গেলে ১০ থেকে ১৫ জন লোক সেখানে গিয়ে তাকে হত্যার হুমকি ও গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবকদের সঙ্গে মত বিনিময় করবেন এই মঞ্চে