Dhaka ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক শ্রমিকদের অধিকার, স্বাস্থ্য সুবিধা ও ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম স্তম্ভ হিসেবে প্রশংসিত এইচটিসি লোকাল-৬ Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner দুদক কমিশনার হিসেবে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিয়োগ পেয়েছেন HTC Local 6 Hailed as a Pillar of Workers’ Rights, Health Benefits and Future Security পদত্যাগ করলেন সাংবাদিক আশিক বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউছার সবুজের আলোচনা সভা অনুষ্ঠিত এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ জামালপুর ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে আল-হাইআতুল উলয়ার চা-চক্র ও মতবিনিময় সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস

  • Reporter Name
  • সময়: ১১:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩২ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খাল-বিলে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ছড়াছড়িতে হুমকির মুখে পড়েছে দেশীয় মাছের অস্তিত্ব। নির্বিচারে মাছ শিকারের কাজে ব্যবহৃত এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫-৩০টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১৭ আগস্ট) সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ও আবাদপুর বিল এলাকায় দেখা যায়, ছোট খালগুলোতে চায়না দুয়ারী বা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ ধরা পড়ছে।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে মাছের প্রজনন বেশি হওয়ায় এ সময় চায়না দুয়ারী জালের ব্যবহারও বেড়ে যায়। সহজে বেশি মাছ ধরার জন্য ব্যবহৃত এ ধরনের জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ছে। ফলে ধীরে ধীরে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী জালে খালের প্রায় সব ধরনের মাছ একসঙ্গে উঠে আসে। এ ধরনের জালের ব্যবহার বন্ধ করা না গেলে ভবিষ্যতে স্থানীয় জলাশয়গুলো মাছশূন্য হয়ে পড়ার পাশাপাশি জেলেদের জীবিকাও সংকটে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৫-৩০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের কর্মকর্তারা, থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, “মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট আইনের আওতায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করা হয়েছে। এ জাল আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, এর আগে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চায়না দুয়ারী জালের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে মৎস্য অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, “চায়না দুয়ারী জাল বন্ধে আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি। এ জালের ব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক

চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস

সময়: ১১:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খাল-বিলে ‘চায়না দুয়ারী’ বা রিং জালের ছড়াছড়িতে হুমকির মুখে পড়েছে দেশীয় মাছের অস্তিত্ব। নির্বিচারে মাছ শিকারের কাজে ব্যবহৃত এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৫-৩০টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১৭ আগস্ট) সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ও আবাদপুর বিল এলাকায় দেখা যায়, ছোট খালগুলোতে চায়না দুয়ারী বা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ ধরা পড়ছে।

সংশ্লিষ্টরা জানান, বর্ষা মৌসুমে মাছের প্রজনন বেশি হওয়ায় এ সময় চায়না দুয়ারী জালের ব্যবহারও বেড়ে যায়। সহজে বেশি মাছ ধরার জন্য ব্যবহৃত এ ধরনের জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণীও আটকা পড়ছে। ফলে ধীরে ধীরে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী জালে খালের প্রায় সব ধরনের মাছ একসঙ্গে উঠে আসে। এ ধরনের জালের ব্যবহার বন্ধ করা না গেলে ভবিষ্যতে স্থানীয় জলাশয়গুলো মাছশূন্য হয়ে পড়ার পাশাপাশি জেলেদের জীবিকাও সংকটে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আবাদপুর বিল ও ফতেজঙ্গপুরের বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৫-৩০টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের কর্মকর্তারা, থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, “মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট আইনের আওতায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করা হয়েছে। এ জাল আমাদের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, এর আগে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চায়না দুয়ারী জালের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে মৎস্য অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ