Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ, জেলা পুলিশকে ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • সময়: ০৭:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

বিশেষ প্রতিবেদন:

ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ সরকার ও তার পরিবার। হারানো জীবিকার একমাত্র অবলম্বন ফিরে পাওয়ার পর তারা ফুলেল শুভেচ্ছা জানাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন সকালে রামকৃষ্ণ সরকারের ছেলে রকি নওগাঁ শহরে অটোরিকশা চালানোর সময় দুর্বৃত্তরা তাকে ডাবের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর রামকৃষ্ণ সরকার বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করলে তিনি দ্রুত নওগাঁ সদর থানায় মামলা নেওয়ার নির্দেশ দেন এবং উদ্ধার অভিযানের জন্য সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে গত সপ্তাহে অটোরিকশাটি রামকৃষ্ণ সরকারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রামকৃষ্ণ সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল ছেলে রকির চালানো অটোরিকশা। সেটি ছিনতাই হওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। উদ্ধার হওয়ার পর অটোরিকশাটি ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (৩ আগস্ট) রামকৃষ্ণ সরকার, তার মা, স্ত্রী ও ছেলে রকি উদ্ধার হওয়া অটোরিকশা নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান। অসুস্থতার কারণে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে না পারায় অটোরিকশাতেই অপেক্ষা করছিলেন। পরে পুলিশ সুপার নিজেই নিচে নেমে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রামকৃষ্ণের পরিবার পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং বলেন, মানুষের এই ভালোবাসা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও অপরাধ দমনে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় পুলিশ সুপার বলেন, দীর্ঘ দুই দশকের পুলিশি জীবনে এটি ছিল ভালোবাসায় সিক্ত হওয়ার এক বিশেষ মুহূর্ত। রামকৃষ্ণ সরকারের বৃদ্ধা মায়ের আশীর্বাদ ও পরিবারের কৃতজ্ঞতা নওগাঁ জেলা পুলিশের জন্য বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ছিনতাই হওয়া অটো ফিরে পেয়ে খুশি রামকৃষ্ণ, জেলা পুলিশকে ফুলেল শুভেচ্ছা

সময়: ০৭:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

বিশেষ প্রতিবেদন:

ছিনতাই হওয়া অটোরিকশা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষীপুর গ্রামের বাসিন্দা রামকৃষ্ণ সরকার ও তার পরিবার। হারানো জীবিকার একমাত্র অবলম্বন ফিরে পাওয়ার পর তারা ফুলেল শুভেচ্ছা জানাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন সকালে রামকৃষ্ণ সরকারের ছেলে রকি নওগাঁ শহরে অটোরিকশা চালানোর সময় দুর্বৃত্তরা তাকে ডাবের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর রামকৃষ্ণ সরকার বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করলে তিনি দ্রুত নওগাঁ সদর থানায় মামলা নেওয়ার নির্দেশ দেন এবং উদ্ধার অভিযানের জন্য সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।

তদন্তে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধা জেলায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির কয়েকজন সদস্যকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে গত সপ্তাহে অটোরিকশাটি রামকৃষ্ণ সরকারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রামকৃষ্ণ সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েক বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল ছেলে রকির চালানো অটোরিকশা। সেটি ছিনতাই হওয়ার পর পরিবারটি চরম সংকটে পড়ে। উদ্ধার হওয়ার পর অটোরিকশাটি ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (৩ আগস্ট) রামকৃষ্ণ সরকার, তার মা, স্ত্রী ও ছেলে রকি উদ্ধার হওয়া অটোরিকশা নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান। অসুস্থতার কারণে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে না পারায় অটোরিকশাতেই অপেক্ষা করছিলেন। পরে পুলিশ সুপার নিজেই নিচে নেমে এসে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় রামকৃষ্ণের পরিবার পুলিশ সুপারকে ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং বলেন, মানুষের এই ভালোবাসা নওগাঁ জেলা পুলিশের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও অপরাধ দমনে একইভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ডিমলায় তিস্তা ও বুড়িতিস্তা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী