Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন

  • Reporter Name
  • সময়: ০৮:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন জেলা পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। দীর্ঘ দুই দশকের পথচলায় ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ উপলক্ষে বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট এম এ মজিদের বক্তব্য উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলায় তাঁর নেতৃত্বগুণ, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে আলোচিত হয়। একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ব্যবসায়ী সমাজের ন্যায্য স্বার্থের পাশাপাশি সাধারণ ক্রেতাদের অধিকার ও স্বার্থের প্রতিও যে গুরুত্বারোপ করেন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে।

অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এর সঙ্গে মানুষের বিশ্বাস, আস্থা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গভীরভাবে জড়িত। তাই ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, একটি এলাকার অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে সেখানকার ব্যবসায়িক পরিবেশ কতটা নিরাপদ, স্বচ্ছ ও স্থিতিশীল তার ওপর। কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সাংবাদিকতা জগতের প্রবীণ অভিভাবক মইনুদ্দীন কাদেরী শওকত অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বক্তারা বলেন, দুই যুগ ধরে জেলা পরিবেশক সমিতি ঝিনাইদহের ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সময়ের সঙ্গে ব্যবসার ধরন ও বাস্তবতা পরিবর্তিত হলেও সততা, নৈতিকতা ও আস্থার মতো মূল্যবোধের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে জেলা পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ দুই দশকের পথচলা পেরিয়ে নতুন প্রত্যয়ে সংগঠনটি আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় দুই যুগ পূর্তির আয়োজন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন

সময়: ০৮:১৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন জেলা পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। দীর্ঘ দুই দশকের পথচলায় ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এ উপলক্ষে বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিবেশক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা পরিবেশক সমিতির সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক সুশীল সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট এম এ মজিদের বক্তব্য উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলায় তাঁর নেতৃত্বগুণ, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে আলোচিত হয়। একজন দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ব্যবসায়ী সমাজের ন্যায্য স্বার্থের পাশাপাশি সাধারণ ক্রেতাদের অধিকার ও স্বার্থের প্রতিও যে গুরুত্বারোপ করেন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে।

অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; এর সঙ্গে মানুষের বিশ্বাস, আস্থা ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি গভীরভাবে জড়িত। তাই ব্যবসায়ীদের সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাদের স্বার্থের প্রতিও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, একটি এলাকার অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে সেখানকার ব্যবসায়িক পরিবেশ কতটা নিরাপদ, স্বচ্ছ ও স্থিতিশীল তার ওপর। কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ড ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই এসব অপতৎপরতার বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও মোটরসাইকেল শোভাযাত্রা