Dhaka ০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:১২:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৬ Time View

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনালের রূপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় টার্মিনাল ভবনের দেয়ালঘেঁষা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আভিযানিক দলটি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্যটি ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  উখিয়ায় সীমান্তপথে আসা ১ লাখ ইয়াবা জব্দ, আটক ২
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার

সময়: ০৮:১২:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

মো. ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

রোববার (৪ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টার্মিনালের রূপসা পরিবহন কাউন্টারের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় টার্মিনাল ভবনের দেয়ালঘেঁষা স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আভিযানিক দলটি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা হেরোইন জব্দ করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্যটি ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮