Dhaka ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ তারাকান্দায় চাচা-ভাতিজার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শুমারি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগে ভূরুঙ্গামারীতে মাদ্রাসা সুপার গ্রেপ্তার ঝিনাইদহে সড়কে গাছ ফেলে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সরদারসহ গ্রেফতার ৩, উদ্ধার লুণ্ঠিত মালামাল ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে উৎসুক জনতার ভিড় পূবাইল থানা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ নৌভ্রমণ অনুষ্ঠিত শ্যামনগরে মাদার নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন নিরাপত্তার প্রত্যয়ে জনতার পাশে পুলিশ: সুনামগঞ্জে মতবিনিময় সভায় ডিআইজি ড. মো. জিল্লুর রহমান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টিএম টেক্সটাইল পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি

  • Reporter Name
  • সময়: ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ১৪ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় অবস্থিত টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের পুলিশ সুপার মো. আনছার উদ্দিন।

বুধবার (২২ জুলাই ২০২৬) কারখানা পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং বকেয়া বেতন-ভাতা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উৎপাদন, নিরাপত্তা ও শ্রমিক কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ কর্মপরিবেশ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা, শিল্প প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ, আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

পরিদর্শনকালে কারখানার মালিকপক্ষের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের এ উদ্যোগকে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ
Tag :
জনপ্রিয় নিউজ

ধর্মপুর এডুকেশনাল এস্টেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে অসহযোগিতার অভিযোগ

টিএম টেক্সটাইল পরিদর্শনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি

সময়: ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬