Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • Reporter Name
  • সময়: ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২০২ Time View

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের অংশগ্রহনে পালিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬”। এরই অংশ হিসেবে ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিভাবে উদ্ধোধন করা হয় এবং উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ এর নের্তৃত্বে অগ্নি সংযোগ নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রওশন কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, সমবায় কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা কাজী রোকুনুজ্জামান, ডিমলা উপজেলা সহসেক্রেটারী অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডিমলা ইউনিয়নের আমীর মাওলানা নুর মোর্বেশ্বের, নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার,সহ উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

আরও পড়ুনঃ  মৃত্যুর প্রথম রাত কেমন হবে: দুধরচকী ছাহেব

এ সময় ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ বক্তব্য রাখতে গিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অগ্নিকান্ড মোকাবিলায় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ডিমলা উপজেলার অধিকাংশ হাট-বাজারে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় পানির কোনো স্থায়ী উৎস নেই। ফলে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। তিনি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাট-বাজারগুলোতে জরুরি ভিত্তিতে পানির স্থায়ী উৎস, যেমন গভীর নলকূপ, বড় পানির ট্যাংক বা জলাধার স্থাপনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে অগ্নিকান্ডের সময় দ্রুত পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হবে এবং জানমালের ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব হবে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি জোর দাবি জানান।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সময়: ০৩:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুন্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়নের আয়োজনে, পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের কারিগরি সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের অংশগ্রহনে পালিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬”। এরই অংশ হিসেবে ১০ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ প্রশমন দিবসের আনুষ্ঠানিভাবে উদ্ধোধন করা হয় এবং উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর মোহাম্মদ এর নের্তৃত্বে অগ্নি সংযোগ নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি, আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) রওশন কবীর, ডিমলা থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, সমবায় কর্মকর্তা জাহেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলার নায়েবে আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা কাজী রোকুনুজ্জামান, ডিমলা উপজেলা সহসেক্রেটারী অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু, ডিমলা ইউনিয়নের আমীর মাওলানা নুর মোর্বেশ্বের, নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার,সহ উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

আরও পড়ুনঃ  ‘আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী’: সংসদে প্রধানমন্ত্রী