Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি নরসিংদীর শিবপুরে প্রধান শিক্ষক আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় সার নিয়ে ভুল বোঝাবুঝির অবসান, এসি ল্যান্ডের হস্তক্ষেপে মালিকের কাছে ফেরত কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি ঘোষণা কচুয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী রংপুর থেকে গ্রেফতার, ওসির প্রেস ব্রিফিং যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

  • Reporter Name
  • সময়: ০৬:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১১ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ডিমলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে।

বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা জরুরি। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক প্রবেশ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব ও ক্রীড়া বিভাগের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরণে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
Tag :
জনপ্রিয় নিউজ

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

ডিমলায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন

সময়: ০৬:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬