Dhaka ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২ অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন: তরুণ শক্তির কাছে হার মানল অভিজ্ঞতা চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ ও আর্থিক সাহায্য নিয়ে হাজির খুলনার জুলাই কন্যারা ২১ জুলাই মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীরউত্তম এর ৫০তম হত্যাদিবস পালন করবে জাসদ একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতির মুহূর্তে, প্রচন্ড বর্ষণে কলকাতা ভাসালো প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা আজ সাতক্ষীরায় কানের দুলের লোভে শিশুকে অপহরণ করে হত্যা, ঘাতক মহিলাকে গণধোলাইয়ে হত্যা মাওলানা সাইফুল ইসলামের মুক্তি, মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩!! চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

  • Reporter Name
  • সময়: ০৫:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় প্রতিষ্ঠানের শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, চলতি সেশনে এই প্রতিষ্ঠান থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তা’মীরুল মিল্লাতের ৪৮ জন সাবেক শিক্ষার্থী প্রতিনিধি বিজয়ী হওয়ায় তাদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ১৮৫ জন কৃতী শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন টাকসুর প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন,
“তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা কেবল একাডেমিক মেধার পরিচয়ই দিচ্ছে না, বরং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদ নেতৃত্বেও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। এই সাফল্য প্রতিষ্ঠানের সুশিক্ষা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফসল।”

অনুষ্ঠানে নবীন ও কৃতীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে প্রতিষ্ঠানটির ২০০-রও বেশি বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব প্রদান ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, আটক ২

তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ও ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

সময়: ০৫:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী প্রতিনিধিদের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় প্রতিষ্ঠানের শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

উল্লেখ্য, চলতি সেশনে এই প্রতিষ্ঠান থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তা’মীরুল মিল্লাতের ৪৮ জন সাবেক শিক্ষার্থী প্রতিনিধি বিজয়ী হওয়ায় তাদেরও বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ১৮৫ জন কৃতী শিক্ষার্থী ও ছাত্র সংসদে বিজয়ীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন টাকসুর প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মাওলানা হেফজুর রহমান বলেন,
“তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা কেবল একাডেমিক মেধার পরিচয়ই দিচ্ছে না, বরং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর ছাত্র সংসদ নেতৃত্বেও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। এই সাফল্য প্রতিষ্ঠানের সুশিক্ষা ও শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমের ফসল।”

অনুষ্ঠানে নবীন ও কৃতীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে প্রতিষ্ঠানটির ২০০-রও বেশি বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব প্রদান ও জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  শান্তিগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত