Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নভেম্বরে পড়বে হালকা শীত অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর মা-বাবার আশ্রয়হীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক বুড়ির বাঁধে শুরু ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, ঢল নেমেছে হাজারো মানুষের বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫ রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাচাইয়ের দাবি তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেতুলিয়ায় ইউএনও’র নেতৃত্বে ডাহুক নদীতে বিশেষ অভিযান

  • পঞ্চগড় জেলা
  • সময়: ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৩৫০ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলন অসাধুরা নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়।শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

 

 

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদী কিছু অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইউএনও।এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন ব্যবহার করে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালু ভর্তি ট্রলি জব্দ করে চালকসহ ট্রলিটি তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।সূত্র আরও জানায়,সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সকল মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।এসময় পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

নভেম্বরে পড়বে হালকা শীত

তেতুলিয়ায় ইউএনও’র নেতৃত্বে ডাহুক নদীতে বিশেষ অভিযান

সময়: ০৯:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীতে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলন অসাধুরা নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়।শনিবার (৯ আগস্ট) বিকালে উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদীতে এই অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।

 

 

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায় ডাহুক নদী কিছু অসাধু ব্যক্তি অবৈধ পাথর ও বালি উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইউএনও।এসময় ইউএনও’র উপস্থিতির খবর পেয়ে প্রায় ২০টি ড্রেজিং পাম্প মেশিন ব্যবহার করে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে অভিযানকালে উদ্ধারকৃত কিছু পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও একটি বালু ভর্তি ট্রলি জব্দ করে চালকসহ ট্রলিটি তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।সূত্র আরও জানায়,সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মাধ্যমে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সকল মেশিন মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।এসময় পেদিয়াগছ বিজিবি ক্যাম্প ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় ও অবৈধ বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভোলাহাটের তালপল্লীতে দুর্বৃত্তদের হামলায় ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত