Dhaka ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

                                                                                                               সংগৃহীত ছবি

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছেঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসপাতালে নেওয়ার প্রায় দু’আড়াই ঘণ্টা আগে তিনি মারা গেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমা আক্তারের সঙ্গে দেড় বছর আগে একই এলাকার আব্দুর সামাদের ছেলে কয়েছ মিয়ার বিয়ে হয়। তাদের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর আগেই স্বামীসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়।নিহতের বোন সাবিনা আক্তার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন, যদিও স্বামী এটিকে আত্মহত্যা বলছেন।দিরাই থানার এসআই সোহেল সিকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার মত ধারণা পাওয়া গেছে; তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার ১
Tag :
জনপ্রিয় নিউজ

ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সময়: ১১:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

                                                                                                               সংগৃহীত ছবি

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌরসভার চণ্ডিপুর গ্রামে সোমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছেঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, হাসপাতালে নেওয়ার প্রায় দু’আড়াই ঘণ্টা আগে তিনি মারা গেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমা আক্তারের সঙ্গে দেড় বছর আগে একই এলাকার আব্দুর সামাদের ছেলে কয়েছ মিয়ার বিয়ে হয়। তাদের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে পৌঁছানোর আগেই স্বামীসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দেয়।নিহতের বোন সাবিনা আক্তার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন, যদিও স্বামী এটিকে আত্মহত্যা বলছেন।দিরাই থানার এসআই সোহেল সিকদার জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার মত ধারণা পাওয়া গেছে; তবে ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার