নরসিংদীর শিবপুরে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৯০২ টাকা জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শিবপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজারে আকরামের ডেকোরেটরের দোকানের সামনের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সেলিম (৩২), আব্দুল্লাহ (২২) ও সজিব দাস (৩১)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ২৯৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৯০২ টাকা জব্দ করা হয়। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি 


























