
নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিগত ও অপরিহার্য কারণ দেখিয়ে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর আদিতমারী উপজেলা প্রতিনিধি পদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মো. একরামুল ইসলাম আশিক।
শুক্রবার (২২ আগস্ট ২০২৬) পত্রিকার সম্পাদক/ব্যবস্থাপনা পরিচালক বরাবর পদত্যাগপত্র পাঠানোর পর নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি।
পদত্যাগপত্রে মো. একরামুল ইসলাম আশিক উল্লেখ করেন, তিনি ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকায় Aditmari Upazila Correspondent (আইডি নং: 005763) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তিগত ও অপরিহার্য কারণে তার পক্ষে ওই পদে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না। ফলে ২২ আগস্ট ২০২৬ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পদত্যাগপত্রে তিনি ওই তারিখ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্পাদক/ব্যবস্থাপনা পরিচালকের কাছে অনুরোধ জানান।
পরে ফেসবুকে দেওয়া পোস্টে আশিক জানান, সাংবাদিকতা চলাকালীন আদিতমারী উপজেলার সাধারণ মানুষ, সহকর্মী, প্রশাসন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও অনুরোধ জানান তিনি।
আগামী দিনগুলোতেও সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেন সাংবাদিক মো. একরামুল ইসলাম আশিক।
Reporter Name 

























