Dhaka ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঈশ্বরগঞ্জে ধান ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও লুটপাটের অভিযোগ, বাবা-মেয়ে ও ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ এসএসসি-সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের তথ্য কল রেকর্ডে ম্যানেজিং কমিটিতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি, বহাল এনটিআরসিএর নিয়ম পড়াশোনা না করে বাড়তি নম্বর পেলে সন্তুষ্ট নই: শিক্ষামন্ত্রী এসএসসির ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এও ব্যবধান মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন পরীক্ষা, নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত তাসকিনরা সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হতে পারেননি পরীমণি, পিছিয়ে গেল অভিযোগ গঠন শুনানি সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ মানবিক অনুদান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পরিবেশের ভারসম্য রক্ষায় সবুজায়ন বৃদ্ধি জরুরি —- এস এম মনিরুল হাসান বাপ্পি

  • Reporter Name
  • সময়: ১১:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ১৮ Time View

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্ট খুলনা

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার ফুলতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও পরিবেশবান্ধব বৃক্ষের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা শাখার চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুচি রানি সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফলজ গাছের ভূমিকা অপরিসীম।” তিনি শিক্ষার্থীদের শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ না করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বড় করে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও সুচি রানি সাহা জেলা পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে ফলজ গাছ নিজ আঙিনায় রোপণ এবং নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলজ গাছের চারা তুলে দেন। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১

পরিবেশবিদদের মতে, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মতো উদ্যোগ একদিকে যেমন সবুজায়নে ভূমিকা রাখবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ঈশ্বরগঞ্জে ধান ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও লুটপাটের অভিযোগ, বাবা-মেয়ে ও ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

পরিবেশের ভারসম্য রক্ষায় সবুজায়ন বৃদ্ধি জরুরি —- এস এম মনিরুল হাসান বাপ্পি

সময়: ১১:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

শাব্বির আহমদ,
স্টাফ রিপোর্ট খুলনা

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনার ফুলতলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ ও পরিবেশবান্ধব বৃক্ষের চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা শাখার চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুচি রানি সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, সবুজ পরিবেশ গড়ে তোলা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে ফলজ গাছের ভূমিকা অপরিসীম।” তিনি শিক্ষার্থীদের শুধু চারা রোপণ করেই দায়িত্ব শেষ না করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বড় করে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও সুচি রানি সাহা জেলা পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে ফলজ গাছ নিজ আঙিনায় রোপণ এবং নিয়মিত যত্ন নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলজ গাছের চারা তুলে দেন। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম