Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন সরকারি চাল না পেয়ে গলাচিপায় জেলেদের মানববন্ধন প্রশাসনের দুর্বল উদ্যোগে চরম ভোগান্তিতে মণিরামপুর, যানজটে অতিষ্ঠ উপজেলা সদর ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন ডুমুরিয়া মৎস্য বিভাগের বিশেষ উদ্যোগে আদায় হচ্ছে বহু বছরের বকেয়া সরকারি ঋণ; সচেতন মহলের সাধুবাদ জ্ঞাপন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন জকিগঞ্জে তালামীযের সম্মেলনে যেতে আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৯ Time View

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার,
বিশেষ অতিথি সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম, বরিশাল অঞ্চল মোঃ রিয়াজউদ্দিন,
উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা অজিত দেবনাথ, উপজেলা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল পাশা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা কবির হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন, দেশের টেকসই কৃষি উন্নয়নের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। কৃষিকে লাভজনক ও যুগোপযোগী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  সাংবাদিক রবিউল ইসলাম মন্টুর তৃতীয় বিবাহ বার্ষিকী আজ

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা। পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করছেন। পরিবেশবান্ধব কৃষি চর্চা একদিকে যেমন উৎপাদন ব্যয় কমায়, অন্যদিকে মাটির উর্বরতা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬অনুষ্ঠিত

সময়: ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

সাব্বির কাজী,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার,
বিশেষ অতিথি সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম, বরিশাল অঞ্চল মোঃ রিয়াজউদ্দিন,
উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা অজিত দেবনাথ, উপজেলা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল পাশা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু, উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা কবির হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার বলেন, দেশের টেকসই কৃষি উন্নয়নের জন্য পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। কৃষিকে লাভজনক ও যুগোপযোগী খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে আরও মনোযোগী হতে হবে। তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টিবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করছেন, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা মেয়র শাহাদাতের